কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ টাকা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ময়মনসিংহে এক কলেজছাত্রকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার চর দুর্গাপুর গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম আলী হোসেন (২২)। তিনি ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানীপুর গ্রামে।
পুলিশ ও চর ভবানীপুর গ্রামের কয়েকজন বলেন, আলী হোসেন তাঁর এক প্রতিবেশী রুবেলের কাছে ৫০০ টাকা পেতেন। পাওনা টাকা চাওয়ায় আলী হোসেনের সঙ্গে রুবেলের বিরোধ হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে আলী হোসেন নিজের বাড়ি থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন। পথে চর দুর্গাপুর এলাকায় রুবেলের নেতৃত্বে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত আলী হোসেনকে ধরে বেড়িবাঁধের কাছে নিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলে আলী হোসেন মারা যান। পরে দুর্বৃত্তরা তাঁর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় আলী হোসেনের বাবা আরজ আলী রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।