কলেজছাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলাগ্রাম থেকে অপহরণের দেড় মাস পর কলেজছাত্রীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়হারজী গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বড়শৌলা গ্রামের জসিম হাওলাদার ওই ছাত্রীর বড় বোনকে উত্ত্যক্ত করতেন। কয়েক মাস আগে বড় বোনের বিয়ে হয়ে গেলে জসিম ছোট বোনকে উত্ত্যক্ত করেন। গত ২ ফেব্রুয়ারি সকালে জসিম হাওলাদার কয়েকজন সহযোগী নিয়ে মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে জসিম হাওলাদারকে (২৭) প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ৪ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।