কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত বৃহস্পতিবার সকালে এক কলেজছাত্রীকে (১৭) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে উপজেলার বড়শৌলা গ্রামের জসিম হাওলাদারকে (২৭) প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মেয়েটির পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মেয়েটি শিক্ষক মো. আসলামের সঙ্গে কলেজে যাচ্ছিল। ছোটশৌলা গ্রামের রুস্তুম সিকদারের বাড়ির সামনে জসিম হাওলাদার কয়েকজন সহযোগীকে নিয়ে মেয়েটির পথরোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ সময় শিক্ষক আসলাম বাধা দিলে তাঁকে মারধর করা হয়।
ওই ছাত্রীর বাবা জানান, শুক্রবার (গতকাল) মেয়েটিকে ছেলেপক্ষের দেখতে আসার কথা ছিল।