কলেজছাত্রীকে অপহরণের সময় ৪ তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে গত মঙ্গলবার এক কলেজছাত্রীকে অপহরণের সময় মাইক্রোবাসসহ চার তরুণকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন পত্নীতলা উপজেলার নান্দুরা গ্রামের মো. এনামুল হক (২২), মাহারন্দি গ্রামের বুলবুল হোসেন, ধনজয় গ্রামের মো. আমিনুর রহমান (২৩) ও মাইক্রোবাসের চালকের সহকারী শিবপুর গ্রামের মো. আলামিন (২০)।
খবর পেয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নেয়।