কলেজছাত্রীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর থানায় কলেজছাত্রীকে নির্যাতনের ঘটনায় কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শকসহ (তদন্ত) পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয় থেকে এই আদেশ দেওয়া হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন কাজীপুর থানার ওসি আবদুল জলিল, পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক, উপপরিদর্শক (এসআই) আশফাকুর রহমান, কনস্টেবল রনি খাতুন ও সীমা খাতুন। সবাইকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা বলেন, কলেজছাত্রী নির্যাতনের ঘটনায় আপাতত তাঁদেরকে প্রত্যাহার করা হয়েছে। পরে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।