কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট এলাকার একটি বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার নিউমার্কেট থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত কলেজছাত্রীর নাম সুমাইয়া (১৭)। সে সিটি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে সুমাইয়া নিউমার্কেট কাঁচাবাজার-সংলগ্ন একটি ভবনের দশম তলায় থাকত।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুই থেকে তিন বছর আগে তার বাবা যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বাবার ময়নাতদন্তের সময় সুমাইয়া উপস্থিত ছিল। এরপর থেকেই তার মানসিক সমস্যা শুরু হয়। তার চিকিৎসাও চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে বাসার ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

ওসি জানান, পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সুমাইয়ার লাশ হস্তান্তর করা হয়।