কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে সাগরিকা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে পৌর শহরের কাইসমা মহল্লার পৈতৃক বাড়ি থেকে সাগরিকার লাশ উদ্ধার করে পুলিশ। সে হোসেনপুর ডিগ্রি কলেজের মানবিক শাখার একাদশ শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের দাবি, সাগরিকা আত্মহত্যা করেছে। তবে কেন করেছে, তা তাঁরা জানেন না। পুলিশ জানায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে সাগরিকাকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার আগেই সে মারা যায়। হোসেনপুর থানার ওসি নান্নু মোল্লা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।