কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নড়াইল পৌর এলাকা থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল আটটার দিকে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা মোড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া কলেজছাত্রের নাম সাগর দাস (১৮)। তিনি পৌর এলাকার উজিরপুর-কলাইতলার গোদাই দাসের ছেলে। সাগর গোবরা মিত্র কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

সাগরের বাবা গোদাই দাস বলেন, গত মঙ্গলবার বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সাগর। রাতে ফিরে না আসায় তাঁকে অনেক খোঁজাখুঁজি করা হয়। তাঁর মুঠোফোনে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা ধারণা করতে পারছেন না তিনি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নিহত ছাত্রের মাথায় ধারালো অস্ত্রের কোপের দাগ আছে। শরীরের বিভিন্ন স্থানে আছে জখমের চিহ্ন। তাঁর মুঠোফোন ও বাইসাইকেল পাশেই পড়ে ছিল। বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।