কলেজে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের পল্লি মঙ্গল স্কুল অ্যান্ড কলেজে চুরি হয়েছে। চোরেরা স্কুলের তিনটি কক্ষের দরজা ভেঙে একটি ল্যাপটপ ও আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পল্লি মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, সকালে প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী মনির হোসেন তাঁকে চুরির খবর দেন। তিনি গিয়ে দেখতে পান তিনটি কক্ষের দরজা ভেঙে চোরেরা একটি ল্যাপটপ ও ৮ হাজার ১৫০ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, পুলিশ ইতিমধ্যে চুরির রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।