কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতর তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতর তদন্ত নতুন করে শুরু হয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মো. সাইদ তরিকুল হাসান তদন্তের জন্য গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ির নিউ লাল্যাঘোনা গ্রামে কল্পনা চাকমার বাড়ি আসেন।
পুলিশ সুপার অপহৃত কল্পনা চাকমার বড় ভাই ও অপহরণ মামলার বাদী কালিন্দী কুমার চাকমাসহ আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন। তাঁরা ঘটনার সময় যা ঘটেছে তা পুলিশ সুপারের কাছে বর্ণনা দেন। এ সময় বাঘাইছড়ি থানার ওসি মো. জাকির হোসেন ফকির, ইউপি সদস্য সুনীল বিহারী চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বনবিহারী চাকমা, পূর্ণ রঞ্জন চাকমা ও কল্পনার বড় ভাই লাল বিহারী চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। ১৬ জুন কল্পনা চাকমার অপহরণ মামলার অধিকতর দাখিলের ২৫তম শুনানি ছিল। এতে তদন্তকারী পুলিশ সুপার বদলি হওয়ায় নতুন পুলিশ সুপারের পক্ষে আদালতে পরিদর্শক মো. আবুল কালাম সময়ের আবেদন করেন। আদালত তাৎক্ষণিকভাবে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ দেননি।