প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফুটপাতের ওপর থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কল্যাণপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রবিন মণ্ডল প্রথম আলোকে বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-৪৮ বছর। তাঁর পরনে ছিল কালো প্যান্ট, শার্ট ও চাদর। কল্যাণপুরে চার্চের সামনে রাত পৌনে তিনটার দিকে পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পথচারী ও পুলিশ মিলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।