কষ্টিপাথর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে দুই খণ্ড মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে পত্নীতলা ১৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন। গত রোববার রাতে খবর পেয়ে অভিযান চালিয়ে উপজেলার জীবুর এলাকা থেকে ওই কষ্টিপাথর উদ্ধার করা হয়। পত্নীতলা ১৪ বিজিবি টালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ইকবাল আখতার জানান, উদ্ধার করা কষ্টিপাথরের ওজন ৪৬ কেজি। এর আনুমানিক মূল্য ২৩ লাখ টাকা। পাচারকারীরা পাথর দুটি ভারতে পাচারের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।