কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর ও উত্তরগাঁও গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে ৬৪ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে আটক করেছে ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে রানীশংকৈলের ভবানন্দপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। সে সময় পরিত্যক্ত অবস্থায় ৫২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি অখণ্ড কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে একই রাতে উপজেলার উত্তরগাঁও গ্রামে অভিযান চালিয়ে ১১ কেজি ৪০০ গ্রাম ওজনের আরেকটি অখণ্ড কষ্টিপাথরের মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। মূর্তি দুটির আনুমানিক মূল্য ৬৪ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উত্তরগাঁও গ্রামের মো. হানিফ ও তাঁর ছেলে জবেদ আলী।