কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে দুটি কষ্টিপাথরের মূর্তিসহ নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত সোমবার বিকেলে পুলিশের একটি দল উপজেলার ফুটকইল গ্রামের পাকা রাস্তার কাছ থেকে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাজলক্ষ্মী ও গণেশের মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় পত্নীতলা উপজেলার বড়বিদিরপুর গ্রামের সাবেক সেনা সদস্য নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।