কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়ায় কষ্টিপাথরের ‘শিবলিঙ্গ’ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মণীন্দ্র কামলা (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আজ শনিবার শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে।
মণীন্দ্র কামলা কচুয়া উপজেলার পলাশপুর এলাকার বাসিন্দা। চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, এ ঘটনায় কচুয়া থানায় মামলা হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। শিবলিঙ্গটির ওজন প্রায় ৭ কেজি। মূল্য আনুমানিক ৬ কোটি ৯০ লাখ টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়া উপজেলার পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি পুলিশকে জানিয়েছে, এক রিকশাচালকের কাছ থেকে তিনি দুই হাজার টাকায় শিবলিঙ্গটি কিনেছেন।