কসবায় স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইকবাল হোসাইনকে তাঁর কক্ষে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান উদ্দিন ওরফে জুয়েল চিকিৎসাসনদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজের লোকজন গতকাল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে ইকবাল হোসাইনের কক্ষে ঢুকে তাঁকে মারধর করেন।
এমরান উদ্দিন বলেন, কয়েকজন যুবকের সঙ্গে ওই কর্মকর্তার কথা-কাটাকাটি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি যুবকদের ফিরিয়ে নিয়ে আসেন। কেউ ওই কর্মকর্তাকে মারধর করেনি।
ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।