কসবায় একজনের ডিলারশিপ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল (দুই টন) পাচারের চেষ্টার অভিযোগে উপজেলার খাড়েরা ইউনিয়নের ডিলার মো. কামরুজ্জামানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। গত রোববার খাদ্যবান্ধব কর্মসূচির প্রকল্প কমিটি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার কামরুজ্জামান গত বৃহস্পতিবার গুদাম থেকে ১৪৫ বস্তা চাল তোলেন। ওই চাল থেকে ১০৫ বস্তা তিনি তাঁর গুদামে নিয়ে রাখেন। সন্ধ্যায় বাকি ৪০ বস্তা চাল নিয়ে ট্রাকচালক শামিম মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় রওনা দেন।