কসবায় নারী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় গত রোববার রাতে একটি ব্রিকফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ওই রাতেই নুরুল হক ব্যাপারী (৩৫) ও দিলীপ চন্দ্র দাস (২৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড়িখলা গ্রামের নুরুল হক ব্যাপারী মুন্সিগঞ্জে বেকারির ব্যবসা করেন। ওই বেকারিতে পাশের আখাউড়া উপজেলার ওই নারীর ভাইও চাকরি করেন। বেকারিতে ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে নুরুল গত রোববার দুপুরে তাঁদের বাড়িতে যান।