কসবায় পুলিশের সঙ্গে সংঘর্ষে 'ডাকাত' নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লোকমান হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার গভীর রাতে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারা-মীরপুকুরপাড় এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়।
পুলিশের ভাষ্য, একটি ডাকাত দল রাত আড়াইটার দিকে গাছ কেটে রাস্তার ওপর ফেলে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় টহল পুলিশের সঙ্গে ডাকাতদের গুলি বিনিময় হয়। এতে নিহত হন কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে লোকমান।