কসমেটিকস জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি তল্লাশি করে ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম ৩০টি, মেডিসিলিক ক্রিম ৬০০টি, পন্ডস পাউডার ২০০টি, জনসন সাবান ২৬০টি, জনসন বেবি সোপ ৪৭০টি ও মারগো সোপ ১৩টি। এর আগে সকাল সাতটায় পাটগ্রাম সীমান্তের মাস্টারপাড়া এলাকা থেকে দুটি ভারতীয় গরু আটক করা হয়। লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।