কসাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরা গরুর মাংসসহ কসাই মাফিক হোসেনকে (২৮) গতকাল শুক্রবার এলাকাবাসী হাতেনাতে আটক করেছে। মাফিক দীর্ঘদিন ধরেই পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ মোড় এলাকায় মরা গরুর মাংস বিক্রি করে আসছিলেন। তাঁর দোকান থেকে এ সময় ১০০ কেজি পচা মাংস উদ্ধার করা হয়। ঈশ্বরদী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক আবুল কায়সার বলেন, তিন দিন আগে মাফিক একটি মরা গরুর মাংস বিক্রি করেন। গতকাল বাকি মাংস আবার বিক্রির চেষ্টা করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী তাঁকে আটক করেন। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, মাফিকে গ্রেপ্তার করা হয়েছে।