কসাই গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে গরু চুরি করে জবাইয়ের ঘটনায় গত শনিবার আরশাদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি শহরের গোলাহাটের ঘোড়াঘাটে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা গ্রামে ইউনুস আলীর গোয়াল থেকে একটি গরু চুরি হয়। শনিবার সকালে চোরাই গরুটি শহরের গোলাহাটে জবাই করে আরশাদ মাংস বিক্রি করছিলেন। তখন চামড়া, সিংসহ আরশাদকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।