কস্তুরী জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তে গত শুক্রবার রাতে চোরাকারবারিদের ধাওয়া করে কস্তুরী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কস্তুরী হচ্ছে পুরুষ হরিণের পেটের গ্রন্থি থেকে নিঃসৃত সুগন্ধি। ভারত থেকে একদল চোরাকারবারির কস্তুরী নিয়ে হিলি সীমান্তপথে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিজিবি মধ্য বাসুদেবপুর এলাকায় ওই অভিযান চলায়। এ সময় চোরাকারবারিরা কস্তুরীসহ একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি-৩ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর আশরাফ আলী।