কাঁকড়া জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে অভয়ারণ্য এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার সময় কাঁকড়াসহ পাঁচটি নৌকা জব্দ করেছেন রেঞ্জ স্পেশাল টিমের সদস্যরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে সুন্দরবনের পুষ্পকাটি এলাকা থেকে নৌকাগুলো জব্দ করা হয়। এ সময় স্পেশাল টিমের উপস্থিতি আঁচ করতে পেরে জেলেরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যান। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় পুষ্পকাটি এলাকা থেকে ৪০ কেজি কাঁকড়াসহ পাঁচটি নৌকা জব্দ করা হয়। উদ্ধার করা কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।