কাঁচপুর সেতুর নিচে বালুর ব্যবসা বন্ধ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে শীতলক্ষ্যা নদী ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার যুবলীগের এক কর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে শীতলক্ষ্যা নদী দখল করে সেতুর পিলার ক্ষতি করার অভিযোগে যুবলীগের স্থানীয় কর্মী আশফাক হোসেন, ট্রাকচালক মোজাম্মেল হোসেন ও বালুবোঝাই ট্রাকের শ্রমিক মামুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযানের সময় ব্যবসায়ীরা বালুভর্তি ট্রাক ফেলে রেখে পালিয়ে যান। সেতুর নিচের সব ধরনের বালুর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে।
গত শনিবার প্রথম আলোতে ‘নদী দখল করে বালুর ব্যবসা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।