কাঁচির আঘাতে দরজি দোকানের মালিক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কাঁচির আঘাতে মো. সোলায়মান (২৫) নামের এক দরজি দোকানের মালিক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ মিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, দরজি দোকানে ঢিল মারার অভিযোগে সোলায়মান এক শিশুকে বকাঝকা করেন। পরে শিশুটির বাবা নূর হোসেন এসে বকাঝকার কারণ জানতে চান। দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাঁচি দিয়ে সোলায়মানের বুকে আঘাত করেন নূর হোসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এই ঘটনায় সোলায়মানের ছোট ভাই মো. মাহবুব বাদী হয়ে নূর হোসেনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। পরে পুলিশ নূর হোসেনকে গ্রেপ্তার করে।