কাউখালীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালীতে অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত শনিবার রাতে মেয়েটির বাবা থানায় পাঁচজনের নামে মামলা করেছেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার বেলা দেড়টার দিকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে স্থানীয় কয়েক তরুণ জোর করে তুলে নিয়ে যান। একটি বাড়িতে নিয়ে তাকে আটকে রাখেন। পরে দুই তরুণ ছাত্রীটিকে ধর্ষণ করেন। এ সময় তাঁদের সহযোগিতা করেন আরও তিন তরুণ। এ সময় তাঁরা মুঠোফোনে ঘটনার ভিডিওচিত্র ধারণ করেন। পরে তাঁরা মেয়েটিকে ছেড়ে দেন এবং এ ঘটনা প্রকাশ করলে ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর ছাত্রীটি বাড়ি ফিরে যায়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ বিকেলে মেয়েটির বাড়িতে যায়। পরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠায়।
কাউখালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, মেয়েটির বাবা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ধর্ষণ ও তিনজনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা করেছেন। হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে মেয়েটি বাড়ি ফিরে গেছে।