কাউন্সিলর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদল নেতা মোহাম্মদ ছবদের হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সালনা ৪ নম্বর আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধকালে মহানগরের পুবাইল এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে। গাজীপুর প্রতিনিধি