কাউন্সিলর গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারিছ মাঝি গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ডেরিক স্টিফেন কুইয়্যা বলেন, জয়দেবপুর ও শ্রীপুর থানায় হারিছের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আট-দশটি মামলা রয়েছে।