প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজির অভিযোগে রংপুর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান তরুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ধাপ এলাকার ল্যাব এইড হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, বেসরকারি ল্যাবএইড হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে বুধবার রাতে থানায় একটি মামলা হয়। ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপক ফরিদ আহমেদের করা এ মামলায় কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।