কাউন্সিলর পদপ্রার্থী বিএনপি নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল খায়ের বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরোয়ানা থাকা একটি মামলায় হাজারিবাগের টালি অফিস এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার ভারপ্রাপ্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম সরকার এ তথ্য জানান। তিনি বলেন, নাশকতার অভিযোগে ধানমন্ডি থানায় আবুল খায়েরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। হাজারীবাগ থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির একটি সূত্র জানায়, আবুল খায়ের ধানমন্ডি থানার বিএনপির আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার।