প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর দিদারুর রহমানকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে এই হুমকি দেওয়া হয়।
এই অভিযোগে দিদারুর রহমান নগরের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি করেছেন। সিটি করপোরেশনের জনসংযোগ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়।
যোগাযোগ করা হলে দিদারুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে এক অজ্ঞাত ব্যক্তি আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ও হুমকি দেন। কোনো কারণ ছাড়াই আমাকে হুমকি দেওয়া হয়েছে।’
এদিকে কাউন্সিলর দিদারুর রহমানকে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা ও শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলররা।