কাউন্সিলরকে লাঞ্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্ড কাউন্সিলরকে লাঞ্ছনাকারী অভিযুক্ত ব্যক্তিদের কাল রোববারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। অন্যথায় আগামী সোমবার সিটি করপোরেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হবে বলে সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন। এ সময় সংবাদ সম্মেলনে পাঁচজন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সিটি করপোরেশন সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের প্রধান ফটকের কাছে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়কে মেয়রের সামনে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহীন হোসেন ও তাঁর লোকজন লাঞ্ছিত করেন। এ সময় মেয়র পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এগিয়ে এলেও কোনো কাজে আসেনি।