প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পেট্রলবোমা মেরে বাস পোড়ানোর ঘটনায় দুই ওয়ার্ড কাউন্সিলরসহ ৫০ জনকে আসামি করে দুটি মামলা করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার নগরের ইপিজেড ও পাঁচলাইশ থানায় বিশেষ ক্ষমতা আইনে এ দুটি মামলা করা হয়।
মামলার আসামিদের বেশির ভাগই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। তবে এই দুই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানান, গত সোমবার রাতে ইপিজেড এলাকায় পেট্রলবোমা মেরে বাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি সরফরাজ কাদেরসহ ২৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, বহদ্দারহাটে বাসে পেট্রলবোমা মারার ঘটনায় শুলকবহরের ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালীসহ ২২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।