কাগজপত্র তছনছ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পেছনের গ্রিল কেটে ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সখীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার বাদী হয়ে সখীপুর থানায় গতকাল বৃহস্পতিবার সাধারণ ডায়েরি করেছেন। কার্যালয়ের সহকারী সুভাষ চন্দ্র বলেন, বৃহস্পতিবার সকালে কার্যালয় খুললে কাগজপত্র এলোমেলো ও পেছনের জানালার গ্রিল কাটা দেখে পুলিশকে খবর দেওয়া হয়। সাব-রেজিস্ট্রার খালিদ বিন আসাদ বলেন, কার্যালয়ের গ্রিল কাটলেও কোনো কাগজপত্র খোয়া যায়নি। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি|