কাগজে মোড়ানো রিভলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের এমসি কলেজ মাঠে কাগজ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখে কৌতূহল হয়। খুলে দেখা যায় রিভলবার। গত মঙ্গলবার রাত প্রায় সোয়া ১২টার দিকে ওই এলাকায় নিয়মিত টহলে থাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা রিভলবারটি উদ্ধার করেন। র‌্যাব-৯-এর সহকারী পরিচালক এএসপি মো. জালাল উদ্দীন আহম্মদ জানান, এমসি কলেজের মাঠের উত্তর-পূর্ব কোণে খালি জায়গায় কাগজ দিয়ে মোড়ানো ছিল রিভলবারটি। এটি একটি বিদেশি রিভলবার বলে শনাক্ত হওয়ার পর গতকাল বুধবার জিডি করে মহানগর পুলিশের শাহপরান থানায় তা হস্তান্তর করা হয়েছে।