কাজলায় সড়ক অবরোধের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তরা সড়ক অবরোধের চেষ্টা করেছে। এ সময় তারা দুটি হিউম্যান হলার ভাঙচুর করেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের কাজলায় একদল যুবক সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় তারা দুটি হিউম্যান হলার ও লেগুনায় ভাঙচুর করেছে। পরে পুলিশ এসে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়।
মানবতাবিরোধী মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা চালিয়েছেন।
রাতে যোগাযোগ করা হলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, সড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি।