কাজে ফিরেছেন রংপুর মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় প্রত্যাহার করে নিয়ে কাজে যোগ দিয়েছেন। তারপরও গতকাল দিনভর ছিল রোগীদের ভোগান্তি।
একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের হামলার প্রতিবাদে গত বুধবার বেলা সাড়ে তিনটা থেকে শিক্ষানবিশ চিকিৎসকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।
শিক্ষানবিশ চিকিৎসক মাহফুজুল হক বলেন, গতকাল দুপুরে পরিচালকের কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদানসহ অন্যান্য দাবির বিষয়ে সন্তোষজনক আলোচনার পরিপ্রেক্ষিতে বেলা সাড়ে তিনটা থেকে কাজে যোগ দেন তাঁরা।
শিক্ষানবিশ চিকিৎসকেরা কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতাল ক্যাম্পাসে পুলিশি টহল জোরদার করা হয়েছে।