কাজে যোগ দিয়ে ফের আত্মগোপনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ্ রাজন হত্যা মামালার চার্জশিটভুক্ত পলাতক আসামি মিলের আরেক শ্রমিক মির্জা মাযহারুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরে কাজে যোগদান করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আবার আত্মগোপন করেন।
গত ২৭ মার্চ রাজনকে অপহরণ করে হত্যা করা হয়। এরপর গত ২ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মির্জা মাযহারুল।
গত বৃহস্পতিবার মির্জা মাযহারুল কাজে যোগ দেওয়ায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলার বাদী নিহতের মা জোসনা বেগম গতকাল শুক্রবার স্থানীয় সাংসদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করেছেন।