কাজের সন্ধানে ঢাকায় এসে ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার এলাকায় একটি বহুতল ভবনে ছয় দিন আটকে রেখে এক কিশোরী (১৪) ও এক তরুণীকে (১৮) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মহিউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করলেও আরেকজন পালিয়ে গেছেন। ধর্ষণের শিকার ওই দুই কিশোরী-তরুণীকে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
রমনা থানার পুলিশ জানায়, ৭ অক্টোবর দুই কিশোরী-তরুণী কাজের সন্ধানে তাঁদের বাড়ি গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে পূর্বপরিচিত খোকনের সঙ্গে যোগাযোগ করেন। খোকন তাঁদের কাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর বন্ধু মহিউদ্দিনের রমনার হাজি টাওয়ারের বাসার দশম তলায় নিয়ে যান। এরপর খোকন ও মহিউদ্দিন সেখানে দুজনকে আটকে রেখে ধর্ষণ করেন। গতকাল দুপুরে কৌশলে ওই দুই কিশোরী-তরুণী বেরিয়ে রমনা থানায় যান। সেখানে গিয়ে তাঁরা ধর্ষণের মামলা করেন।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, এজাহারভুক্ত মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া খোকনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।