কাঠ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া রেঞ্জের আওতাধীন বার আউলিয়া চেকপোস্ট এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৩৮০ ঘনফুট কাঠ আটক করেছে বন বিভাগ। জানা যায়, গত বুধবার দিবাগত রাতে চকরিয়া থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব গর্জন কাঠ উদ্ধার করা হয়। পদুয়া বন বিভাগের সহকারী বন সংরক্ষক শোয়েব খান জানান, কাঠবাহী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি