কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বলীরহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে কোস্টগার্ড। গত শুক্রবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে অভিযান চালিয়ে বলীরহাট এলাকা থেকে ট্রাকভর্তি সেগুন ও গামারি কাঠ উদ্ধার করে কোস্টগার্ড। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া কাঠ ও ট্রাক চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।