কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে সংরক্ষিত বনের প্রায় ৪০ ঘনফুট কাঠ উদ্ধার করেছেন বনকর্মীরা। গতকাল শনিবার উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া ও হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছোট মহেশখালী এলাকা থেকে জকির আহমদ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, উদ্ধার করা কাঠের দাম প্রায় ৫০ হাজার টাকা। এ ঘটনায় জকিরের বিরুদ্ধে বন আইনে মহেশখালী থানায় মামলা হয়েছে।