কাঠ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সাউদপাড়া ও হোসেনপুর গ্রামের সামনের সড়ক থেকে গতকাল মঙ্গলবার সকালে ভারতীয় কাঠ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মোহনপুর বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আহসান উল্লাহ বলেন, দুটি গ্রামের সামনের সড়কে প্রায় ১ লাখ ৮২ হাজার টাকা মূল্যের ওই কাঠ পরিত্যক্ত অবস্থায় ছিল। জব্দ করা কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।