কাঁঠালিয়ায় এক ব্যক্তির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় রুহুল আমিন (৩০) নামের এক ব্যক্তিকে গাঁজা বহনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম এ সাজা দেন।
রুহুল আমিনের বাড়ি উপজেলার বীণাপাণি গ্রামে। ইউএনও শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান, আজ সকালে উপজেলার বীণাপাণি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় এক পুরিয়া গাঁজাসহ ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক রুহুল আমিন ও মো. রাজীব নামের এক আরোহীকে গ্রেপ্তার করা হয়। এরপর রুহুল আমিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরোহীকে খালাস দেওয়া হয়।