কানের পর্দা ফাটানো আক্তার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে পুলিশ সদস্যকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে আক্তারকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। ১ নভেম্বর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেন সদর হাসপাতালে এক চিকিৎসককে অপদস্থ করেন। এ সময় সেখানে চিকিৎসা নিতে আসা পুলিশের নায়েক সেলিম মাতুব্বর এর প্রতিবাদ করলে আক্তার তাঁকে মারধর করেন। মারধরের সময় আক্তারের থাপ্পড়ে সেলিমের কানের পর্দা ফেটে যায়। আক্তারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের এসপি সাইফুল্লাহ আল মামুন।