প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলায় একটি দোকান থেকে গত শুক্রবার ২৫ লাখ টাকার কাপড় লুট হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে লালপুর কলেজ মোড়ের পাইকারি কাপড় ব্যবসায়ী আরজুল্লাহ বিশ্বাস দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে একটি ট্রাক তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় ট্রাকের ছয়জন লোক বাজারের নৈশপ্রহরী আবদুল বারেককে জানান, তাঁদের ট্রাক নষ্ট হয়ে গেছে। এরপর তাঁরা নৈশপ্রহরীকে অচেতন করে ওই দোকানের তালা ভেঙে ২৫ লাখ টাকার শার্টের কাপড়, শাড়ি ও বিছানার চাদর ট্রাকে তুলে নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, শিগগিরই অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।