কাপাসিয়ায় স্কুলছাত্রীকে হত্যা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার করিহাতা ইউনিয়নের দিহাইদোয়ার গ্রামের বাড়ির পাশের জঙ্গল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
নিহত স্কুলছাত্রীর নাম পপি আক্তার (১২)। সে ওই গ্রামের মোকলেছুর রহমানের মেয়ে। পপি আড়াল জি এল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় পপির ভাই লিমন বাদী হয়ে রাতেই থানায় হত্যা মামলা করেছেন। এ ব্যাপারে জড়িত সন্দেহে প্রতিবেশী আতর আলীর ছেলে শরীফকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে পপিকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন।