কাপ্তাইয়ে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মো. শাহ আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অপহরণ কাজে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

গত বুধবার ভোরে কাপ্তাইয়ের পলিটেকনিক এলাকা থেকে ওই ছাত্রীটিকে চার ব্যক্তি অপহরণ করে। পরে কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি সড়কের একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। ওই দিন রাতে ছাত্রীর মা বাদী হয়ে কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম ধর্ষণের ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।