কাপড় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ৭১ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে এসব কাপড় জব্দ করে কোস্টগার্ড পূর্ব জোন। কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার এম নুরুল হুদা স্বাক্ষরিত পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা তিন হাজার ২৪০টি শাড়ি এবং ৩৩৬টি থ্রি-পিস গুদামজাত করার সময় জব্দ করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা কাপড় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। এসব কাপড়ের মূল্য প্রায় ৭১ লাখ টাকা।